বাড্ডায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর বাড্ডা থানার ভাওয়ালিয়া পাড়া মোড় এলাকায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর পৌনে

2023-02-10T15:47:05+00:00
2023-02-10T15:47:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাড্ডায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪৭ পিএম   (ভিজিট : ১৫২)
X

রাজধানীর বাড্ডা থানার ভাওয়ালিয়া পাড়া মোড় এলাকায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর পৌনে ১টায় মরদেহটি উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) নওশাদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই। পরে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।


তিনি আরও বলেন, আশপাশের লোকজনও ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, মৃত ব্যক্তি ভবঘুরে ছিলেন। আমরা প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


বাবু/জেএম






  বিষয়:   মরদেহ  উদ্ধার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy