প্রাইভেট কারের ধাক্কায় শিশুর মৃত্যু

শৈলকুপা প্রতিনিধি

সারাবাংলা

প্রতিদিনের মতো উম্মে রুকাইয়া (১১) সকালে স্কুলে গিয়েছিল। স্কুল শেষে সহপাঠীদের সঙ্গে ফিরছিল বাড়ি। তবে ফেরার পথে ইসলামী

2023-02-10T18:18:01+00:00
2023-02-10T18:18:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রাইভেট কারের ধাক্কায় শিশুর মৃত্যু
শৈলকুপা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১৮ পিএম   (ভিজিট : ১৩৪)
X

প্রতিদিনের মতো উম্মে রুকাইয়া (১১) সকালে স্কুলে গিয়েছিল। স্কুল শেষে সহপাঠীদের সঙ্গে ফিরছিল বাড়ি। তবে ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুন বিথীর প্রাইভেট কারের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। 


গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত উম্মে রুকাইয়া উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে। সে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। 


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রুকাইয়া তার সহপাঠীর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু 


নিহত স্কুলছাত্রীর চাচা ফিরোজ বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতির গাড়ি আমার ভাতিজিকে ধাক্কা দেয়। পরে গাড়িটিকে গাড়াগঞ্জ বাজারে আটক করা হয়। কিছুক্ষণ কথা বলার পর তিনি গাড়ি নিয়ে দ্রুত চলে যান। আজ রুকাইয়াকে দাফন করা হয়েছে।


ঘটনার সত্যতা স্বীকার করে শিরিনা খাতুন বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনাটি ঘটেছে। এতে আমি খুব মর্মাহত হয়েছি।


শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।


বাবু/জেএম 






  বিষয়:   শিশু  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy