আওয়ামী লীগ জনগণের ভোটে আবার ক্ষমতায় আসতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প কেবল তিনি নিজেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

2023-02-10T20:57:25+00:00
2023-02-10T21:17:23+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ জনগণের ভোটে আবার ক্ষমতায় আসতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৭ পিএম  আপডেট: ১০.০২.২০২৩ ৯:১৭ পিএম  (ভিজিট : ১৪৩)
X


রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প কেবল তিনি নিজেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা সন্ত্রাস-জঙ্গিবাদের শিকার হতে চাই না। অতীতে সন্ত্রাস দেখেছি, জঙ্গিবাদের উত্থান দেখেছি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন আলোকিত। আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটে আবারও ক্ষমতায় আসতে চায়।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দরিয়ারপাড় ঈদগাঁহ কমপ্লেক্সের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন পূর্ণ হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালে আমরা একটি উন্নয়ন রাষ্ট্রে পরিণত হব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নানসহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা।

দরিয়ারপাড় ঈদগাঁহ কমপ্লেক্সের সভাপতি জয়নাল আবেদীন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান মো. আবু জাহের, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy