শ্রীপুরে ৮টি ইউনিয়নের বিএনপি’র বিক্ষোভ মিছিল, পদযাত্রা ও সমাবেশ

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)

সারাবাংলা

বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবীতে শ্রীপুরের ৮টি ইউনিয়নের বিক্ষোভ মিছিল, পদযাত্রা ও সমাবেশ

2023-02-11T13:49:06+00:00
2023-02-11T13:49:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে ৮টি ইউনিয়নের বিএনপি’র বিক্ষোভ মিছিল, পদযাত্রা ও সমাবেশ
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪৯ পিএম   (ভিজিট : ১৬৪)
X

বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবীতে শ্রীপুরের ৮টি ইউনিয়নের বিক্ষোভ মিছিল, পদযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি। ]

শনিবার (১১ ফেব্রুয়ারি) ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ এসব কর্মসূচী পালন করে। শ্রীপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার কর্মসূচী পালনের সত্যতা নিশ্চিত করেছেন।

তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট জাফর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের পরিচালনায় সাইটালিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। শ্রীপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ইকবাল হাসান কাজল, সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার, নূরুল আমীন আকন্দ, শাহজাহান মোড়ল, গাজীপুর জেলা শ্রমিকদলের আহবায়ক এস এম আবুল কালাম আজাদ, আবুল হোসেন প্রধানসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

শ্রীপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার জানান, উপজেলার বরমী, কাওরাইদ, গোসিঙ্গা, রাজাবাড়ী, প্রহ্লাদপুর, গাজীপুর ও মাওনা ইউনিয়নে একই সময়ে দলীয় নেতাকর্মীরা এসব কর্মসূচী পালন করে।

তিনি আভেযোগ করেন দলের নেতৃবৃন্দ পদযাত্রা কর্মসূচী পালনকালে উপজেলা রাজাবাড়ী ও বরমী ইউনিয়নে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলা করে। এসময় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসীতে চিকিৎসা নিয়েছেন।

আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ অপরদিকে, বিএনপি’র অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপরাজনীতির বিরুদ্ধে শ্রীপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পৌরসভার প্রধান সড়কে শান্তিপূর্ণ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

দলীয় কার্যালয়ের সামনে যুবলীগ নেতা সেলিম শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, আশরাফুল ইসলাম ওয়াসিমসহ দলীয় নেতৃবৃন্দ।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy