১১৫ কৃতি শিক্ষার্থী পেলো ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১৫ জন গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের আওতায়

2023-02-11T14:18:06+00:00
2023-02-11T14:18:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১১৫ কৃতি শিক্ষার্থী পেলো ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১৮ পিএম   (ভিজিট : ৩৬১)
X

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১৫ জন গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের আওতায় বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ হল রুমে কৃতি শিক্ষার্থী এ সম্মাননা প্রদান করা হয়। এতে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকার চেক তুলে ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়া। টাষ্ট্রি মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের অধ্যক্ষ চৌধূরী মো. মিজানুর রহমান প্রমুখ।

এ সময় ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের ভাইস চেয়ারম্যান নবিউল ইসলাম খান, টাষ্ট্রি হাসনাত দীনা, আশরাফুল ইসলাম খান, মো মারুফুল হক ভূইয়া, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

জানা গেছে, ২০০৯ সাল থেকে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের আওতায় উপজেলা কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া শুরু হয়। এরই ধারাবাহিতায় এবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১৫ জন গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট সাড়ে ১১ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও এ প্রকল্পের পক্ষ থেকে উপজেলার প্রতিভা মডেল একাডেমি, পোটান মিফতাহুল দারুল উলুম মাদ্রাসা, এম.ইউ. আলিম মাদ্রাসাকে ১ লাখ টাকা করে ৩ লক্ষ টাকার অনুদান, বাঘুন উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষকের ১৫ হাজার টাকা করে পুরো বছরের ১ লক্ষ ৮০ হাজার টাকা ও হিফজুল দারুল উলুম মাদ্রাসাকে ৫০ হাজার, হরিদেবপুর হাফিজিয়া মাদ্রাসাকে ২৫ হাজার, দড়িবাঘুন হাফিজিয়া মাদ্রাসাকে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়। এছড়াও মানবিক আবেদনের প্রেক্ষিতে অস্বচ্ছল ও প্রতিবন্ধি শিক্ষার্থী ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এ বছর ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মানবিক সহযোগীতাসহ  সর্বমোট ১৯ লক্ষ ৩০ হাজার টাকার প্রদান করা হয়।  

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy