শ্রীপুরে আ.লীগের শান্তিপূর্ণ মিছিল

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)

সারাবাংলা

বিএনপি’র অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপরাজনীতির বিরুদ্ধে উপজেলা ও পৌর আওয়ামী লীগ পৃথক শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ

2023-02-11T16:15:48+00:00
2023-02-11T16:15:48+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে আ.লীগের শান্তিপূর্ণ মিছিল
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৫ পিএম   (ভিজিট : ২০৪)
X

বিএনপি’র অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপরাজনীতির বিরুদ্ধে উপজেলা ও পৌর আওয়ামী লীগ পৃথক শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) পৌরসভার প্রধান সড়কে উপজেলা ও পৌর আওয়ামী লীগের দুটি অংশ এসব কর্মসূচী পালন করে।  

সংরক্ষিত নারী আসনের এমপি (১১৪) অধ্যাপিকা রুমানা আলী টুসির নেতৃত্বে দুপুর আড়াইটায় পৌরসভার প্রধান সড়কে উপজেলা ও পৌর আওয়ামী লীগ শান্তিপূর্ণ মিছিল করে। মিছিলে শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল হাসান জিকুসহ দলের উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। মিছিল শেষে শ্রীপুর রেলগেইট মুক্তমঞ্চে সমাবেশে অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি বক্তব্য রাখেন।

অপরদিকে, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের অনুসারী বেলা ১১টায় শ্রীপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৃথক আরেকটি শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করে। পৌরসভার প্রধান সড়কে শান্তিপূর্ণ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। দলীয় কার্যালয়ের সামনে যুবলীগ নেতা সেলিম শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, আশরাফুল ইসলাম ওয়াসিমসহ দলীয় নেতৃবৃন্দ।

বাবু/জেএম





  বিষয়:   শ্রীপুর  আ.লীগ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy