প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৯ পিএম (ভিজিট : ১৪৭)

X
আমরা আজ থেকে শপথ করি তরুণ প্রজন্মের প্রথম ভোটটি আমরা নৌকায় দিব। আজ আমরা এই মুহুর্তে শপথ নিলাম জননেত্রীর মিশন স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের প্রথম ভোটটি নৌকায় দিব।
নৌকায় ভোট দেওয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবে তাকেই আমরা বিজয়ী করব। নৌকা যার আমরা তার, এই হোক আমাদের শপথ। ময়মনসিংহের ত্রিশালে বড়মা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এসব কথা বলেন।
শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম শামসুদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কানিহারী ইউনিয়নের চেয়াম্যান শহীদ উল্লাহ, রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আপেল মাহমুদ প্রমুখ। পরে শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।
বাবু/জেএম