নীলফামারীতে স্বর্ণবারসহ আটক ২

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে গাঁজার চালান ধরতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে। আজ শনিবার (১১ ফেব্রয়ারি) দুপুরে ২০টি স্বর্ণের

2023-02-11T17:35:18+00:00
2023-02-11T17:35:18+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে স্বর্ণবারসহ আটক ২
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১৫৪)
X

নীলফামারীর সৈয়দপুরে গাঁজার চালান ধরতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে। আজ শনিবার (১১ ফেব্রয়ারি) দুপুরে ২০টি স্বর্ণের বারসহ রহিম (২৫) ও মোহাম্মদ উল্লাহ (২৬) নামের ২ স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

উদ্ধার করা ২০টি স্বর্ণের বারের বর্তমান বাজার মূল্য দুই কোটি টাকা বলে জানিয়েছেন, জুয়েলারি ব্যবসায়ী সমিতি সৈয়দপুর শাখার সভাপতি হানিফ উদ্দিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের নীলফামারী জেলা পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে আমরা সৈয়দপুর শহরের অদূরে কামারপুকুর বাজারে সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নৈশ কোচ নাবিল পরিবহনে তল্লাশী চালাই।

সোর্সের দেয়া তথ্য ছিল ওই গাড়ীতে গাঁজা পরিবহন করা হচ্ছে। আমাদের টিম নাবিল পরিবহনে উঠে তল্লাশি শুরু করলে দুই যাত্রীর কথাবার্তায় সন্দেহ হয়।  তাদের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে কসটেপে মোড়ানো ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের উপস্থিতিতে তা খুলে পরীক্ষা করা হয়।

এসব স্বর্ণের বার  ভারতে পাচার করার জন্য পঞ্চগড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর থানায় মামলা হয়েছে। জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

বাবু/জেএম





  বিষয়:   নীলফামারী  আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy