রূপগঞ্জে বিএনপি'র পদযাত্রা

মো. সাজেদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

সারাবাংলা

গ্যাস বিদ্যুৎ চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি

2023-02-11T17:56:35+00:00
2023-02-11T17:56:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
১০ দফা দাবি
রূপগঞ্জে বিএনপি'র পদযাত্রা
মো. সাজেদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৬ পিএম   (ভিজিট : ২৪০)
X

গ্যাস বিদ্যুৎ চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রা বের করেছেন। উপজেলার রূপগঞ্জ, ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়াসহ বিভিন্ন এলাকায় এ পদযাত্রা বের করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের নেতৃত্বে দাউদপুরে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর নেতৃত্বে রূপগঞ্জ ইউনিয়নে,বিএনপি নেতা আব্দুল মজিদ ও মঞ্জুর হোসেনের নেতৃত্বে মুড়াপাড়া ইউনিয়ন এলাকায়, হাজী সেলিম, নুরহাসান, বাবুল, রফিকুল ইসলামের নেতৃত্বে কায়েতপাড়া ইউনিয়ন এলাকায়, বিএনপি নেতা আব্বাস উদ্দিন ভূঁইয়া ও আশরাফুল হক রিপন এর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কে, আ. আজিজ মাষ্টারের নেতৃত্বে গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে, অ্যাডভোকেট রেলজার ও মনির হোসেনের নেতৃত্বে ভোলাবো ইউনিয়ন এলাকায় পদযাত্রা বের করা হয়।

পদযাত্রায় সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, গ্যাস বিদ্যুৎ, চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে বিএনপির নেতা কর্মীরা পদযাত্রা বের করতে গিয়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাঁধার সম্মুখীন হয়েছেন। অন্যান্য এলাকার মত আমাদের রূপগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রা বের করতে গিয়েও বাঁধার সম্মুখীন হতে হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   রূপগঞ্জ  বিএনপি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy