গলাচিপায় ইউএনওর ব্যতিক্রম উদ্যোগ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় প্রায় ৪৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি/দাখিল পরীক্ষা ২০২৩ এর একটি প্রস্তুতিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোট ১৪টি

2023-02-11T18:28:35+00:00
2023-02-11T18:28:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গলাচিপায় ইউএনওর ব্যতিক্রম উদ্যোগ
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৮ পিএম   (ভিজিট : ১৪৬)
X

পটুয়াখালীর গলাচিপায় প্রায় ৪৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি/দাখিল পরীক্ষা ২০২৩ এর একটি প্রস্তুতিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোট ১৪টি কেন্দ্রে মোট ১০০ মার্কসের (গণিত ও ইংরেজি) ৩ ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

সরকারি নির্দেশনা না থাকলেও ইউএনও গলাচিপা এর নিজস্ব উদ্যোগে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তত্বাবধানে ও গলাচিপা স্কিল ল্যাবের বাস্তবায়নে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। উপস্থিতির হার ছিল ৯৬.৫%। অভিভাবকরা এরকম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শনিবার সকালে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন ইউএনও গলাচিপা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, কোভিড ১৯ এর কারণে শিক্ষা ব্যবস্থা থমকে যাওয়ায় শিক্ষার্থীরা কিছুটা পড়াশোনা বিমুখ হয়েছে বলে আমরা মনে করছি। এজন্য তাদের হোম ভিজিট করা হচ্ছে । এসএসসি/ দাখিল যেহেতু শিক্ষার্থীদের প্রথম পাবলিক পরীক্ষা তাই তাদের প্রস্তুতি যাচাই ও পরীক্ষা ভীতি দূর করার জন্যে আমাদের আয়োজন।

তিনি আরও জানান সরকারি কর্মকর্তা কিন্তু আগে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন তাদের দিয়ে প্রশ্ন করা হয়েছ। চেষ্টা করা হয়েছে বোর্ড কর্তৃক নির্ধারিত শর্ট সিলেবাসের আদলে মূল এসএসসি পরীক্ষার মত করেই পরীক্ষাটি নেয়া হয়েছে । এ পরীক্ষায় যারা ভালো করবে তাদের পুরস্কৃত করা হবে। যারা খারাপ করবে তাদের নিয়ে স্পেশাল ক্লাসের ব্যবস্থা নেয়া হবে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, এরকম উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা মূল পরীক্ষায় প্রস্তুতি আরো ভালো ভাবে নিতে পারবে বলে আমার বিশ্বাস।

গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন  বলেন, এর আগে এরকম পরীক্ষা কখনোই হয়নি।  এটা শিক্ষা শিক্ষক-শিক্ষার্থীর জন্য খুবই উপকৃত হয়েছে। শিক্ষাবান্ধব ইউএনও স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য।

বাবু/জেএম  






  বিষয়:   গলাচিপা  উদ্যোগ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy