প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৭ পিএম (ভিজিট : ২২০)

X
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ৫৫০ ঘনফুট আকাশমণি, গোল কাঠ এবং ৬০০ ঘনফুট বিবিধি জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।
শনিবার (১১ ফেরুয়ারি) ভোরে উপজেলার বাটনাতলী ইউনিয়নের মাস্টারঘাটা এলাকায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গোল কাঠ স্তূপ করে রাখার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মানিকছড়ি সাব জোনের সেনাবাহিনী ও খাগড়াছড়ি বন বিভাগের গাড়ীটানা রেঞ্জের একদল সদস্য এ অভিযান পরিচালনা করেন।
এ সময় পরিত্যাক্ত অবস্থায় ৫৫০ ঘনফুট আকাশমণি ও বিবিধ কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক স্থানীয় বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। অপরদিকে একই ইউনিয়নের ছদুরখীল এলাকায় ৬০০ ঘনফুট বিবিধ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।
খাগড়াছড়ি বন বিভাগের গাড়িটানা রেঞ্জের বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী বলেন, জব্দ কাঠের বিষয়ে বন আইনে মামলা দায়ের হয়েছে।
বাবু/জেএম