প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:১৭ পিএম (ভিজিট : ১৯৬)

X
কক্সবাজার লালদিঘীর পশ্চিম পাড়ে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
আজ শনিবার দুপুর ২টা থেকে সন্ধা পর্যন্ত কক্সবাজার পৌর আওয়ামী লীগের আয়োজনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা৷ শনিবার সকাল ১১টা থেকে দলে দলে মিছিল নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জিত দাশ। সমাবেশ শুরুর দিকে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, 'আমরা আজকের সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করতে চাই, বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল, দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে। আমরা প্রমাণ করতে চাই, দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি জনগণ আস্থাশীল। বিএনপি-জামায়াত দেশে যে নৈরাজ্য এবং সহিংসতা সৃষ্টি করেছে তার প্রতিবাদে এই শান্তি সমাবেশ।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্বল করের সঞ্চালণায় সমাবেশে জেলা আওয়ীমী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
বাবু/জেএম