৪ জেলেকে সাগরে নিক্ষেপ

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার উপকূলবর্তী বঙ্গোপসাগরে চারটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে বাধা দেওয়ায় ট্রলার থেকে চার জেলেকে সাগরে

2023-02-11T19:34:19+00:00
2023-02-11T19:34:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৪ জেলেকে সাগরে নিক্ষেপ
ডাকাতিতে বাধা দেওয়ায় ট্রলার থেকে চার জেলেকে সাগরে নিক্ষেপ করেছে জলদস্যুরা
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১৮৮)
X

কক্সবাজার উপকূলবর্তী বঙ্গোপসাগরে চারটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে বাধা দেওয়ায় ট্রলার থেকে চার জেলেকে সাগরে নিক্ষেপ করেছে জলদস্যুরা। ঘটনার পর থেকে এখনও ওই চার জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ফিশিং বোট মালিক সমিতির সংশ্লিষ্টরা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে কক্সবাজার উপকূলবর্তী সাগরের ১৪ বিউ নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন—অলি আহমদ, মো. আনিস, মো. জিয়া ও দেলোয়ার হোসেন। তারা সবাই এফবি হাসান ট্রলারের জেলে।

ট্রলার মালিকদের বরাতে বোট মালিক সমিতির নেতা দেলোয়ার বলেন, শুক্রবার মধ্যরাতে কক্সবাজার সমুদ্র উপকূলের অন্তত ১০ কিলোমিটার দূরত্বের ১৪ বিউ নামক কক্সবাজার উপকূলবর্তী বঙ্গোপসাগরে চারটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে বাধা দেওয়ায় ট্রলার থেকে চার জেলেকে সাগরে নিক্ষেপ করেছে জলদস্যুরা। ঘটনার পর থেকে এখনও ওই চার জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ফিশিং বোট মালিক সমিতির সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম ও উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর সঙ্গে কথা হলে ঘটনাস্থল তাদের আওতাধীন নয় বলে জানিয়েছেন।

পরে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, টেকনাফের শামলাপুর উপকূলবর্তী সাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনার ব্যাপারে পুলিশ অবহিত নয়। তবে ঘটনার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বাবু/জেএম




  বিষয়:   জেলে  কক্সবাজার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy