বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবে ৬০ লাখ মানুষ : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জ ছাড়াও অন্যান্য জেলায় স্বাস্থ্যসুরক্ষা কর্মসূচির আওতায় ৬০ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা দেয়া হবে বলে

2023-02-11T22:33:34+00:00
2023-02-11T22:33:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবে ৬০ লাখ মানুষ : স্বাস্থ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৩ পিএম   (ভিজিট : ১৪৫)
X


মানিকগঞ্জ ছাড়াও অন্যান্য জেলায় স্বাস্থ্যসুরক্ষা কর্মসূচির আওতায় ৬০ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। পরবর্তীতে সারাদেশের মানুষকে পর্যায়ক্রমে এ সেবার আওতায় নিয়ে আসা হবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মানিকগঞ্জ জেলায় সম্প্রসারিত স্বাস্থ্যসুরক্ষা কর্মসূচি (এসএসকে) এর উদ্বোধন উপলক্ষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসুরক্ষা কর্মসূচির আওতায় অতি দরিদ্র পরিবারের সব সদস্যকে প্রতিবছর বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। কয়েক বছর আগে টাঙ্গাইলে এর পাইলট প্রকল্প শুরু হয়েছিল। এ প্রকল্পটি আরও ৬টি জেলায় উন্নতি করা হবে। তার মধ্যে সর্বপ্রথম মানিকগঞ্জে উদ্বোধন করা হলো। মানিকগঞ্জের সাতটি উপজেলার দেড় লাখ পরিবারকে প্রতিবছর ৫০ হাজার টাকার প্যাকেজে বিভিন্ন রোগের চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হবে। প্রথমে এমন ব্যবস্থা সরকারি হাসপাতালে করা হলেও পরে বেসরকারি হাসপাতালগুলোকে এর আওতায় নিয়ে আসা হবে।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, যুগ্ম সচিব মো হেলাল হোসেন, এনডিসি, মহাপরিচালক সাহান আরা বানু, অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশেদা সুলতানা, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী,  কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হকসহ আরও অনেকে উপস্থিত।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ঢাকা কেন্দ্রিক স্বাস্থ্যসেবাকে আমরা জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে চাই। এজন্য প্রতিটি জেলা হাসপাতালে ১০ বেডের আইসিইউ ও ডায়ালাইসিস ইউনিট করবো। আমরা টেলিমেডিসিন নিয়ে কাজ করছি যাতে মানুষ ঘরে বসে উন্নত চিকিৎসা সেবা নিতে পারেন। দিন দিন স্বাস্থ্য সেবার মান বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে সরকার।

বিএনপি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের আমলে দেশে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আওয়ামী লীগের আমলের প্রকল্প ক্ষমতায় গেলে তারা বন্ধ করে দেয়। কমিউনিটি ক্লিনিক থেকে প্রতি বছরে ১০ কোটি মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়। এই সেবাও বিএনপি বন্ধ করে দিয়েছিল। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে পুনরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান করেন তিনি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy