বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রিমন খান, সরাইল

সারাবাংলা

সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্য সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়ন শাখার

2023-02-12T12:56:46+00:00
2023-02-12T12:56:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
মোঃ রিমন খান, সরাইল
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৬ পিএম   (ভিজিট : ১৭৩)
X


সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্য সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়ন শাখার আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে কালীকচ্ছ বাজারে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত আসনের সাংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (ওরফে) শিউলি আজাদ। বিশেষ অতিথি বক্তব্য,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড.নাজমুল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, উপজেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এড.আবদুর রাশেদ।

সভায় সভাপতিত্ব করেন কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মুজিবুর রহমান  ও সভা পরিচালনা করেন কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল খাঁন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সরাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কালীকচ্ছ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কালীকচ্ছ ইউনিয়নে  সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যতই শক্তিশালী হোক না কেন দেশে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন এ দেশের স্বাধীনতা। আর শেখ হাসিনা দিয়েছেন এ দেশের অর্থনৈতিক মুক্তি। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগের সাথে যুবলীগ মাঠে থাকবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy