শ্রীমঙ্গলে কিশোর-কিশোরী সম্মেলন, সেলাই মেশিন ও পুরস্কার বিতরণ

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গলে কিশোর-কিশোরী সম্মেলন-২০২৩ ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে

2023-02-12T14:02:57+00:00
2023-02-12T14:02:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে কিশোর-কিশোরী সম্মেলন, সেলাই মেশিন ও পুরস্কার বিতরণ
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০২ পিএম   (ভিজিট : ১৭০)
X


শ্রীমঙ্গলে কিশোর-কিশোরী সম্মেলন-২০২৩ ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারন সম্পাদক জগৎজ্যোতি ধর, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।

সম্মেলনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কিশোর-কিশোরী ক্লাব স্হাপন প্রকল্পের আওতাধীন উপজেলার ১০ টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতাসহ সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য, মণিপুরী নৃত্যসহ সংগীত পরিবেশনা,  কবিতা আবৃত্তি করে ক্লাবের সদস্য-সদস্যারা।

পরে প্রধান অতিথি  ২০ জন উপকারভোগী দরিদ্র মহিলার মাঝে ২০টি সেলাই মেশিন বিতরন করেন এবং কিশোর-কিশোরী ক্লাবের প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

দিনব্যাপি অনুষ্ঠিত সম্মেলনে উপজেলার ১০ টি কিশোর-কিশোরী ক্লাবের ৩০০ সদস্যসহ ক্লাবের প্রশিক্ষক, আমন্ত্রিত অতিথিসহ ৪০০ জন উপস্হিত ছিলেন। পরে সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy