টেকনাফে ইয়াবাসহ আটক ৩

টেকনাফ প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকা থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

2023-02-12T14:55:44+00:00
2023-02-12T14:55:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনাফে ইয়াবাসহ আটক ৩
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৫ পিএম   (ভিজিট : ১৪০)
X

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকা থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন-হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উনচিপ্রাং এলাকার আব্দুল হাবিবের ছেলে মো. তারেক (২০), একই এলাকার মৃত আক্তার কামালের ছেলে মো. শাহ জাহান (৩০) ও আলী আকবরের ছেলে সৈয়দ হোসেন (৩০)। এছাড়া র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পশ্চিম সাতঘরিয়া পাড়ার আলী আহাম্মদের ছেলে মো. জাহেদ হোসাইন ও কতুবদিয়া পাড়ার আব্দুল হাবিবের ছেলে ফরিদ আলম পালিয়ে যায় মর্মে আটক ব্যক্তিরা স্বীকার করে।

র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, শনিবার সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ আব্দুল হাবিবের বাড়ির সামনে কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয় করে একটি অটোরিকশার মাধ্যমে অন্যত্র প্রেরণের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল সেখানে পৌঁছে তিনজনকে আটক করে।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ, অটোরিকশা (সিএনজি) ও আশপাশ এলাকা তল্লাশি করে সর্বমোট ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   টেকনাফ  ইয়াবা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy