কলমাকান্দায় ইউএনও বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৫ পিএম (ভিজিট : ১৪৭)

X
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ রবিবার দুপুরে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি অপরাজিতা টিমের পরিচালক নাজমুল হকের নেতৃত্বে উপজেলা মানবিক নির্বাহী কর্মকর্তা জনবান্ধব ইউএনও মো. আবুল হাসেমের বদলির আদেশ প্রত্যাহার করে পূর্ণ বহালের দাবিতে অপরাজিতা টিমের নেতৃবৃন্দরা উক্ত মানববন্ধনে জোর দাবি জানান।
বাবু/জেএম