সাভারে ৩ মাদক কারবারি গ্রেফতার

আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)

সারাবাংলা

সাভার মডেল থানার মজিদপুর সাকিনস্থ পাকিজা গার্মেন্টস ও আশুলিয়া থানার জিরানী টেংগুরী এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ও

2023-02-12T16:20:15+00:00
2023-02-12T16:20:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাভারে ৩ মাদক কারবারি গ্রেফতার
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২০ পিএম   (ভিজিট : ১৪১)
X

সাভার মডেল থানার মজিদপুর সাকিনস্থ পাকিজা গার্মেন্টস ও আশুলিয়া থানার জিরানী টেংগুরী এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১২ ফেব্রুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন, গতকাল রাত্রে সাভার মডেল থানার মজিদপুর সাকিনস্থ পাকিজা গার্মেন্টস ও আশুলিয়া থানার জিরানী টেংগুরী এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত আসামিরা হলেন, মো. ইকবাল হোসেন (৪৫), পিতা-মৃত লোকমান হোসেন, মো. রিপন মিয়া (৪৬), পিতা-মৃত রহিজ উদ্দিন, মো. জিসান ইসলাম শিবলু (২৪), পিতা-মোঃ জিয়ারত হোসেন।

ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোহাম্মদ শাহাদাত ও এস আই মো. সহিদুল ইসলাম, পিপিএম সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার মজিদপুর সাকিনস্থ পাকিজা গার্মেন্টস ও আশুলিয়া থানার জিরানী টেংগুরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে তিনি বাংলাদেশ বুলেটিনকে বলেন, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার ডিবি মুবাশশিরা হাবীব খান, পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তারই একটি অংশ। এছাড়া আটক মাদক কারবারিদের নামে মামলা করে সাভার ও আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম





  বিষয়:   সাভার  গ্রেফতার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy