প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৮ পিএম (ভিজিট : ২৮১)

X
ফরিদপুরের মধুখালী উপজেলার দীঘলিয়া নামক স্থানে চায়না নাগরিকদের একটি চারকল কারখানার ডাকাতি মামলায় অভিযুক্ত ৬ আসামিকে আটক করে আদালতে পাঠিয়েছে মধুখালী থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহারিত প্রাইভেটকার, আগ্নেয়াস্ত্র ও ডাকাতি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়।
আজ রোববার বিকেলে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, অতিরিক্ত সুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) সুমন রঞ্জন সরকার। পুলিশের সিনিয়র এএসপি মধুখালী সার্কেল সুমন কর।
আটককৃত আসামিরা হলেন, মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামের মানিক শেখের ছেলে মো. নিজাম শেখ (৩৮), যশোর বেনাপোলের দুর্গাপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ আল মিরাজ (২৮), ভবেরবেড় পশ্চিম পাড়া মিন্টু মিয়ার ছেলে সজীব শেখ (২৬), গাজীপুর গ্রামের মৃত ইলিয়াস খাঁর ছেলে মো. রাজু খাঁ (৩০), বেনাপলের ইমরান হোসেন (৩৮) ও লিটন কুমার সরকার (৩৬)।
উক্ত আসামিরা পরিকল্পনা করে গত ডিসেম্বর মাসের ১৪ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দীঘলিয়া চায়না নাগরিকদের একটি চারকল কারখানার পাশে তাদের প্রাইভেটকারটি রেখে আগ্নেয়াস্ত্র, চাইনিচ কুড়াল, ছোরা নিয়ে কারখানায় প্রবেশ করে কারখানার পরিচালক চাইনা নাররিকদের ভয়ভীতি প্রদর্শন করে ৩ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এরপর পরিচালকের স্ত্রীকে মারপিট করে তার স্বর্ণালংকার জোর করে ছিনিয়ে নেয়। পুলিশের সিনিয়র এএসপি মধুখালী সার্কেল সুমন কর জানান, আটককৃত সকলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামি নিজাম শেখ, আব্দুল্লাহ আল মিরাজ, সজিব শেখ ও রাজু খাঁ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দি প্রদান করেছে।
বাবু/জেএম