ঘাটাইলে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কর্মশালা

রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)

সারাবাংলা

স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এস এস কে) এর উপর এক কর্মশালা আজ রোববার ঘাটাইল উপজেলার ৪নং লোকের পাড়া ইউনিয়ন

2023-02-12T20:05:13+00:00
2023-02-12T20:05:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির কর্মশালা
রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৫ পিএম   (ভিজিট : ১৭৮)
X

স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এস এস কে) এর উপর এক কর্মশালা আজ রোববার ঘাটাইল উপজেলার ৪নং লোকের পাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। 

লোকের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক মিলনের সভাপতিত্বে সেচ্ছাসেবী সংস্থা সুশীলনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার সাইফুর রহমান খান ।

সুশীলন ম্যানেজার মুছা বিশ্বাসের সঞ্চালনায় কর্মশালায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন, সাংবাদিক আনোয়ার হোসেন বকুল, ইউপি সদস্য ফজলুর রহমান তালুকদার, এমদাদুল হক মিলন ও রঞ্জু আমিন। সকল ইউপি সদস্যরা উপস্থিত কর্মশালায় জানানো হয় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি ব্যাপক প্রচারের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে দুটি ছবি নাটক, তিনটি উঠান বৈঠক ও একটি স্কুল সেমিনারের আয়োজন করা হবে। 

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান শহীদুল হক মিলন দরিদ্রদের স্বাস্থ্য সেবায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

বাবু/জেএম





  বিষয়:   ঘাটাইল  স্বাস্থ্য  সুরক্ষা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy