গৌরীপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি’র ইউনিয়ন পদযাত্রা কর্মসূচির প্রস্তুতিকালে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ

2023-02-12T20:20:33+00:00
2023-02-12T20:20:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গৌরীপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২০ পিএম   (ভিজিট : ১৭৪)
X

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি’র ইউনিয়ন পদযাত্রা কর্মসূচির প্রস্তুতিকালে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠেছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কলতাপাড়া এলাকায় স্থানীয় আনোয়ারা খাতুন রহমানীয়া মাদ্রাসা ও এতিমখানায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র অন্যতম নেতা হাফেজ আজিজুল হকসহ বিএনপির স্থানীয় ৫ জন নেতা-কর্মী রক্তাত্ব আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১টি প্রাইভেটকার, ৫টি মটর সাইকেল, চেয়ার-টেবিলসহ মাদ্রাসার বিভিন্ন আসবাবপত্র।

বিএনপি নেতা হাফেজ আজিজুল হক জানান, ঘটনারদিন বিএনপি’র কেন্দ্রিয় কর্মসূচি শান্তিপূর্ণ ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি সফল করতে উল্লেখিত মাদ্রাসা প্রাঙ্গনে দলের স্থানীয় নেতা-কর্মীরা জমায়েত হন। এসময় কর্মসূচি বানচাল করতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার অনুসারী দলীয় নেতা-কর্মীরা উপস্থিত বিএনপি’র নেতা-কর্মীদের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালায়। এতে তিনিসহ বিএনপি নেতা আবুল কাশেম, সেকান্দর আলী, ছাত্রদল নেতা নুরুজ্জামান সোহেল, মিজানুর রহমান মিসু রক্তাত্ব আহত হন। এ সময় তাঁর ব্যক্তিগত প্রাইভেটকার, দলীয় নেতা-কর্মীদের ৫টি মোটরসাইকেল, চেয়ার-টেবিলসহ মাদ্রাসার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

হাফেজ মো. আজিজুল  হক আরও বলেন, এর আগে গত মাসে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজপথে বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তিনি রক্তাত্ব জখম হন।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা জানান, উল্লেখিত মাদ্রাসায় বিএনপি-জামাতের কতিপয় সদস্যরা জমায়েত হয়ে দেশ বিরোধী নাশকতামূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য প্রায়ই গোপন মিটিং করতেন। শনিবার বিকেলে এ নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাদ্রাসায় মিটিং চলছিল। এ সময় খবর পেয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তাদেরকে প্রতিহত করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, এ হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।তিনি আরও বলেন এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

বাবু/জেএম





  বিষয়:   গৌরীপুর  হামলা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy