প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩১ পিএম আপডেট: ১২.০২.২০২৩ ১০:৪৯ পিএম (ভিজিট : ১৯০)

X
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদরাসা পড়ুয়া আফসান সানি (৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১টা ১৫ মিনিটে মহাসড়কের নারায়ণপুর বাস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানি বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের ব্যবসায়ী আরমান মিয়ার ছেলে। সে স্থানীয় তাহেরুল উলুম নারায়ণপুর কওমি মাদরাসার ছাত্র ছিলেন। প্রতিদিন মাদরাসা ছুটি হলে তার বাবা গিয়ে তাকে নিয়ে আসত। আজ বাবা যেতে দেড়ি হওয়ায় সে একাই মহাসড়ক পাড় হয়ে বাবার দোকানে যাওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে সানি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মাদরাসা পড়ুয়া সানি নামে ওই শিক্ষার্থী মাদরাসা ছুটির পর নায়ায়নপুর বাস্ট্যান্ডে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্য মহাসড়কটি অতিক্রম করতে যায়। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরব গামী বসুন্ধরা গ্রুপের গ্যাস সিলিন্ডার বুঝাই ট্রাকটি শিক্ষার্থীকে ট্রাকটি চাকায় টেনে চেছড়ে নিয়ে গিয়ে ১০-১৫ গজ দূরে গিয়ে থামে। এতে তার শরীরের বিভিন্ন অংশ জখমসহ নারী ভুঁড়ি বেয় হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা এগিয়ে এসে ঘাতক ট্রাকের চালক ও ট্রাকটি আটক করে। স্থানীয়রা আহতকে প্রথমে ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সত্যতা নিশ্চিত করেন নিহতের দাদা গছিকিন মিয়া। তিনি বলেন, সানিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ বাড়িতে নিয়ে আসা হবে।
ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক ওসি মোজাম্মেল হক বলেন, নারায়ণপুর বাস্ট্যান্ড এলাকায় বেলা ১ টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। আহত ওই শিক্ষার্থীকে ঢাকায় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে চারটায় মৃত ঘোষণা করেন। ট্রাক ও চালক থানা হেফাজতে আটক রয়েছে। এ ঘটনায় মামলা হবে। আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
বাবু/এসআর