কুয়াকাটার ঝাউবাগানে মানিকগঞ্জের যুবকের ঝুলন্ত লাশ

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর কুয়াকাটার ঝাউবাগানের মধ্য থেকে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার সন্ধ্যার

2023-02-13T00:49:28+00:00
2023-02-13T00:49:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুয়াকাটার ঝাউবাগানে মানিকগঞ্জের যুবকের ঝুলন্ত লাশ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৯ এএম   (ভিজিট : ২৫২)
X

পটুয়াখালীর কুয়াকাটার ঝাউবাগানের মধ্য থেকে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার সন্ধ্যার পর উড়ো খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের।

তিনি জানান, ওই যুবকের প্যান্টের পকেটে থাকা ন্যাশনাল আইডি কার্ডের তথ্য অনুযায়ী ২২বছর বয়সি ওই যুবকের নাম মো.বিল্লাল মিয়া। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার উত্তর বিল ডাউলী এলাকার মো.পান্নু মিযা ফেরাজির ছেলে।

পুলিশ জানায়, বিকাল থেকে উড়ো খবর ছড়িয়ে পড়ে কুয়াকাটায় যে, ঝাউবাগানের মধ্যে একটি লাশ ঝুলতেছে। এমন তথ্যের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ তল্লাশি চালানো শুরু করে। এক পর্যাযে সন্ধ্যার সময় ওই বাগানের গহীনে গিয়ে ঝাউগাছের সাথে গলায় লায়রন জাতীয় রশি পেচানো ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায়।

ওসি আবুল খায়ের জানান, আইডি কার্ড পেয়ে আমরা সাথে সাথে মানিকগঞ্জ সদর থানার ওসি সাহেবকে তথ্য জানার জন্য বলেছি। এছাড়া আমরা সম্ভাব্য সবদিক অনুসন্ধান করতেছি। তবে লাশের অনেক পচন ধরায় স্বাভাবিকভাবে কোন কিছু বোজা যাচ্ছেনা। শরীরে কোন আঘাতের চিহ্ন কিংবা গাছের ডালপালা ভাঙ্গাচোরার কোন আলামত দেখা যায়নি। আবার অতবড় গাছে একা একা গলায় ফাস লাগানো এবং বাগানের অতদূরে একা যাওয়াও অনেকের পক্ষে প্রায় অসম্ভব-এসব কিছুই আমরা অনুসন্ধান করতেছি। তবে তার প্যান্টের পকেটে থাকা একটি মোবাইল ফোন পাওয়া গেছে যেটি চার্জের অভাবে হয়তো বন্ধ থাকতে পারে। আমরা সেটিরও চার্জ দিয়ে অন করার চেষ্টা করছি। হয়তোবা মোবাইল ফোনটি অন হলে যুবকের সঠিক পরিচয় এবং আরো কিছু তথ্য নিশ্চিত হওয়া যাবে। ওসি আরো জানান, তার প্যান্টের পকেটে মোবাইল মানিব্যাগ সবই অক্ষত আছে। তার ধারনা হয়তোবা চার থেকে পাচদিন আগে যুবকটি মারা গেছে বা মৃত্যু বরণ করছে।

এদিকে মানিকগঞ্জ সদর থানার ওসি আবদুল রউফ জানান, বিষয়টি তিনি মহিপুর থানার ওসি সাহেবের মাধ্যমে জানতে পেরেছেন এবং আইডি কার্ডের তথ্য অনুযায়ী ওই এলাকায় খোজ নিতে লোক পাঠানো হয়েছে। ওই এলাকার বিল্লাল নামে কেউ নিখোজ আছেন কিনা বা এমন কোন জিডি তার থানায় আছে কিনা সেটিও খোজা হচ্ছে বলেও ওসি আবদুল রউফ জানান।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy