প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২০ এএম (ভিজিট : ১৩৭)

X
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির পৃথক অভিযানে গাঁজা সহ মো রশিদ মন্ডল (৩৬) মো রেজাউল মোল্লা (৪২) ও ইয়াবাসহ মো রাসেল তপেদার (৩১) নামে তিন মাদক কারবারি গ্রেপ্তার হয়ছে।
রশিদ জেলা সদরের বেদনডাঙ্গা গ্রামের আজিজ মন্ডলের ছেলে, রেজাউল গোয়ালন্দের মইযউদ্দিন মোল্লা পাড়া এলাকার সোবহান মোল্যার ছেলে ও রাসেল জেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের মো. তৌহিদ তপেদারের ছেলে।
গোয়েন্দা পুলিশ ডিবির সূত্রে জানাযায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জেলা সদরের খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজারে অভিযান পরিচালনা করে অনুমান ২৮ হাজার টাকা মূল্যের ৭০০ গ্রাম গাঁজা সহ মো.রেজাউল মোল্যা ও মো.রশিদ মন্ডল কে গ্রেপ্তার করে ও অপর আরেক অভিযানে জেলার দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের এক বাড়ির পরিত্যাক্ত রান্নাঘর থেকে অনুমান ৬০ হাজার টাকা মূল্যের ২০০পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. রাসেল তপেদারকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ডিবি পুলিশ পরিদর্শক মো মনিরুজ্জামান খান বলেন ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞা আদালতে সোপর্দ করা হয়েছে।
-বাবু/এ.এস