কক্সবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।তারা হলেন, ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের

2023-02-13T12:25:14+00:00
2023-02-13T12:25:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৫ পিএম   (ভিজিট : ১২৩)
X


কক্সবাজারের ঈদগাঁওতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

তারা হলেন, ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২১) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২০)।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে স্টেশন থেকে বাড়িতে ফেরার পথে কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ দুইটি স্বজনেরা নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, সকালে নুরুল আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী স্টেশন থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কলেজ গেইটের ব্রিজ পর্যন্ত পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এলাকাবাসী জানিয়েছে, পরিবারের অনাপত্তির ভিত্তিতে লাশের দাফন প্রক্রিয়া চলছে।

-বাবু/এ.এস




  বিষয়:   নিহত  মোটরসাইকেল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy