নড়াইলে ইয়াবা ও জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে জুয়ার আসর থেকে ইয়াবা, গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার

2023-02-13T13:52:05+00:00
2023-02-13T13:56:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে ইয়াবা ও জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫২ পিএম  আপডেট: ১৩.০২.২০২৩ ১:৫৬ পিএম  (ভিজিট : ১৭৩)
X


নড়াইলে জুয়ার আসর থেকে ইয়াবা, গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে নড়াইল সদর উপজেলার বুড়িখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের সোহেল রানা ওরফে রনি (৪০), নড়াইল সদর উপজেলার বুড়িখালী গ্রামের আলমগীর মোল্লা (৩৬), আমিনুর শেখ (৪২) ও হুমায়ুন কবির (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওসি ডিবি'র তত্তাবধানে গোয়েন্দা পুলিশের এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর উপজেলার বুড়িখালী গ্রামের নারগিস বেগমের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের ৪জনকে আটক করে। এ সময় রনির কাছ থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা এবং জুয়ার আসর থেকে নগদ ৩০ হাজার ২০০শ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার রনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাসহ সকলের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy