প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৪ পিএম (ভিজিট : ৩২০)

X
কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবন পুর নোয়াগাও গ্রামের তাম্বির মিয়া (১৭) নামে এক কিশোরের ঘরের তীরের সাথে গলায় উড়না দিযে আত্মহত্যা করেছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে, সোমবার ভোরবেলা সময় ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যাকারী কিশোররে পিতা আজিজুর রহমানের ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটি মানুষিক সমস্যা। নিহতের লাশ ময়লা তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
-বাবু/এ.এস