সরাইলে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মৃত মহিষ, ছড়াচ্ছে দূর্গন্ধ

সরাইল প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি মৃত মহিষ ফেলে রাখা হয়েছে। এতে এ পথে

2023-02-13T14:32:34+00:00
2023-02-13T14:32:34+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সরাইলে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মৃত মহিষ, ছড়াচ্ছে দূর্গন্ধ
সরাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩২ পিএম   (ভিজিট : ১৬৯)
X


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি মৃত মহিষ ফেলে রাখা হয়েছে। এতে এ পথে চলাচলকারী যানবাহনে থাকা সাধারণ যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্গন্ধ ৷ সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে চলাচলের সময় নজরে আসে এ মৃত মহিষটি। এ সময় এখান থেকে তীব্র দূর্গন্ধ এসে নাকে লাগে।

এ পথে চলাচলকারী একাধিক যাত্রী সাথে কথা বলে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ স্থানে গত ৪দিন ধরে রাস্তার উপরে মহিষের একটি মরদেহ পড়ে আছে। মৃত মহিষের উৎকট গন্ধে হাইওয়ে রাস্তায় চলাচলকারী গাড়ীর যাত্রী সাধারণ, চালক, পথচারী সবাই অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে। জায়গাটি অতিক্রম করার সময় নাক চেপে ধরেও নিস্তার পাচ্ছে না মানুষ। মহিষটিতে পচন ধরায় জীবাণু ক্রমশ বায়ুবাহিত হয়ে বিস্তার লাভ করে স্বাস্থ্য ঝুঁকির আশংকা বাড়াচ্ছে।

স্থানীয় এক পথচারী শাহীন বলেন, হাইওয়ে রাস্তার উপরে বা পাশে প্রায় সময়েই গরু, বাছুর, কুকুর, মহিষ মরা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গত বছরও একই স্থানে একটি মৃত মহিষ দীর্ঘদিন পড়ে থেকে যাত্রী ও সাধারণ পথচারীদেরকে অনেক কষ্ট দিলেও দেখার কেউ ছিল না। অথচ এ মহাসড়ক দিয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরা চলাচল করে থাকে। দুঃখ জনক হলেও সত্য, কারো নজরে পড়ে না বিষয়টি। জনমনে প্রশ্ন, এবারও কি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে?

খাঁটিহাতা হাইওয়ে থানার সদস্যরা মৃত মহিষটির অনতিদূরেই চলন্ত গাড়ির নিয়ন্ত্রণরোধ, গাড়ির ফিটনেস ও চালকদের লাইসেন্স পরীক্ষাসহ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধকল্পে সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে নিয়মিত কর্তব্য পালন করে যাচ্ছে।

এ প্রসঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কে ৪ দিন ধরে পড়ে থাকা মরা মহিষটি সরানোর বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সরওয়ার উদ্দীন এর সাথে কথা বললে তিনি জনভোগান্তি লাঘবে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy