প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১১ পিএম (ভিজিট : ২৫৫)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চারশত পিস ইয়াবাসহ মো. কামাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মামলা দিয়ে ওই যুবককে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রোববার দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক যুবক ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের মো. হোসেন মিয়ার পুত্র।
আখাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) আবু ছালেক, উপ-পরিদর্শক (এসআই) মো. মহিন উদ্দিন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মনিয়ন্দ উত্তরপাড়া শ্রী-শ্রী রাম সুন্দর আশ্রমের গেইটের সামনে মেইন রোড থেকে ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ইয়াবাসহ আটক মো. কামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নবীনগর থানায় পূর্বে একটি মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বাবু/জেএম