বাসাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে মো. সাদ নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাউলজানী

2023-02-13T16:46:00+00:00
2023-02-13T16:46:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাসাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৬ পিএম   (ভিজিট : ১৪৬)
X

টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে মো. সাদ নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ি উত্তর পাড়া  গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাদ ঐ গ্রামের লাবু সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুর মা বাড়িতে সরিষার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু সাদ বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। এ সময় এক শিশু জানায় সাদ বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মরিয়ম আক্তার হ্যাপি জানান, হাসপাতালে আনার আগেই সাদের মৃত্যু হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   বাসাইল  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy