জীবনমান উন্নয়নে রাখাইন শিক্ষার্থীরা পেল বৃত্তি ও বাইসাইকেল

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার

2023-02-13T17:16:00+00:00
2023-02-13T17:16:00+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
জীবনমান উন্নয়নে রাখাইন শিক্ষার্থীরা পেল বৃত্তি ও বাইসাইকেল
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৬ পিএম   (ভিজিট : ১৫৫)
X

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে রাখাইন শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব তুলে দেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে উপজেলার ১২ জন রাখাইন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ২১ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সালেক মূহিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন প্রমুখ। 

বাবু/জেএম





  বিষয়:   বৃত্তি  বাইসাইকেল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy