শিশু হত্যার দায়ে বগুড়ায় ২ জনের ফাঁসি

মাহফুজ মন্ডল, বগুড়া

সারাবাংলা

বগুড়ায় শিশু রোমান (৫) হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সাথে আদালত আরও একজনকে যাবজ্জীবন

2023-02-13T17:41:39+00:00
2023-02-13T17:41:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিশু হত্যার দায়ে বগুড়ায় ২ জনের ফাঁসি
একজনের যাবজ্জীবন কারাদণ্ড
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪১ পিএম   (ভিজিট : ১৮৬)
X

বগুড়ায় শিশু রোমান (৫) হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সাথে আদালত আরও একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। এসময় ফাঁসির আসামিদের ৫০ হাজার এবং যাবজ্জীবন দণ্ডিত আসামির ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক থাকলেও যাবজ্জীবন দণ্ডিত আসামি আব্দুর রাজ্জাক আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আব্দুল খালেক ও আব্দুল মাজেদ। যাবজ্জীবন দণ্ডিত আসামির নাম আব্দুর রাজ্জাক। আসামিরা বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর দক্ষিণ পাড়া ও ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের বাসিন্দা।

বাবু/জেএম





  বিষয়:   শিশু  হত্যা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy