প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১১ পিএম (ভিজিট : ৫৩৩)

X
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২৩-২০২৫) ২৪ মাস মেয়াদী পরিচালনা পরিষদের পরিচালক পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ২১টি পদের বিপরিতে ৩ জন স্বতন্ত্র ও একজন সহযোগি পরিচালক, একজন গ্রুপ পরিচালক ও একজন টাউন এসোসিয়েট পরিচালক প্রার্থীসহ দু’টি প্যানেলের মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৮ মার্চ-২০২৩ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সর্বমোট ২ হাজার ৩৫১ জন ব্যবসায়ী ভোটার ভোট প্রদান করবেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর শহরের মালদহপট্টিস্থ চেম্বারের নিজস্ব ভবনে চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক ও চেম্বারের সচিবের হাতে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। প্যানেল দু’টি মধ্যে রয়েছে দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ. নুরুল মঈন মিনু’র নেতৃত্বাধীন প্যানেল ও দিনাজপুর চেম্বারের অপর সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিমের নেতৃত্বাধীন পরিষদ প্যানেল।
এছাড়া ৩ জন স্বতন্ত্র প্রার্থী, সহযোগি সদস্য (ব্যাংক-বীমা) একজন, গ্রুপ সদস্য একজন ও টাউন এসোসিয়েট সদস্য একজন এই ৩টি পদে ৩ জন মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, আগামী ১৮ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সর্বমোট ২ হাজার ৩৫১ জন ব্যবসায়ী ভোটার ভোট প্রদান করবেন।
বাবু/জেএম