চলতি বছরের জুনে রাবার ড্যামের কাজ সম্পন্ন হবে

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম

2023-02-13T19:51:29+00:00
2023-02-13T19:54:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এমপি ওদুদ
চলতি বছরের জুনে রাবার ড্যামের কাজ সম্পন্ন হবে
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫১ পিএম  আপডেট: ১৩.০২.২০২৩ ৭:৫৪ পিএম  (ভিজিট : ১৬৫)
X

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প মহানন্দা নদীর উপর বাংলাদেশের সর্ববৃহৎ রাবার ড্যাম নির্মাণ প্রকল্প। আমাদের চাহিদার পরিপ্রেক্ষিতে নবাবগঞ্জ সরকারি কলেজে এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পটি দিয়েছেন। তাই আমারা স্থানীয় প্রতিনিধি হিসেবে ঠিকাদারকে সহযোগিতা করে এ রাবার ড্যামের কাজ দ্রুত শেষ করব।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আব্দুল ওদুদ বলেন, আমরা আশা করছি এ বছরেই জুন মাসে রাবার ড্যামের কাজ সম্পন্ন হবে। এছাড়া যাদের জমিতে রাবার ড্যাম নির্মাণ করা হচ্ছে। তাদের সবাইকেই ক্ষতিপূরণ দেওয়া হবে। কারণ কাজ শুরুর প্রথমে তারা বাধা দিয়েছিল আমি এসে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছিলাম। তারা আমার কথা রেখেছে।

তিনি আরও বলেন, এই রাবার ড্যামের কাজ অনেক ঠিকাদার নিতে চাইছিল না। অনেক বড় কাজ বলে। তবে এই ঠিকাদার কাজ করছে। আর রাবার ড্যামের কাজ বন্যার কারণে কিছুদিন থেকে বন্ধ ছিল। বন্যা শেষে ফের কাজ শুরু হয়েছে। আর এই রাবার ড্যাম নির্মাণ হলে আমার এলাকার কৃষকদের উন্নয়ন হবে।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. মোতাহার হোসেন, রাজশাহী উত্তর-পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, রাজশাহী পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, জেলা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ময়েজউদ্দিনসহ জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





  বিষয়:   রাবার  ড্যাম 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy