প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৮ পিএম (ভিজিট : ১৬১)

X
বাংলাদেশের ফুসফুস সুন্দরবন রক্ষার দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ) নামের একটি সেচ্ছাসেবি সংগঠন। ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে যে পরিমান বনাঞ্চল থাকা দরকার তার চাইতে ক্রমেই কমে যাচ্ছে বনাঞ্চল। একদিকে বনাঞ্চল সংরক্ষণ করছি না, তারপর আবার সৃষ্টিও করছি না। এছাড়া সুন্দরবন আমাদের নানান সময় প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা করে। তাই আমাদের সবারই উচিত বেশি বেশি বনাঞ্চল তৈরি করা এবং সেই সাথে বনাঞ্চল রক্ষা করা।
ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন ডিওয়াাইডিএফ সংগঠনের সদস্যরা। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফারহানা মিশু টুম্পা ও সাধারণ সম্পাদক আহম্মেদ কাওসার ইবু।
উল্লেখ্য, ২০০১সালের ১ পেব্রুয়ারী বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার সেচ্ছাসেবি সংগঠন রুপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরো ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম বারের মত জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারীকে ‘সুন্দরবন দিবস’ঘোসনা করা হয়।
-বাবু/এ.এস