আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভা নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুইদিন আমদানি-রপ্তানি

2023-02-14T15:42:52+00:00
2023-02-14T15:42:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে বিধান সভা নির্বাচন
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪২ পিএম   (ভিজিট : ২০৩)
X

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভা নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দুইদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এতে করে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার এ বন্দরে সকল ব্যবসায়ী কর্যক্রম বন্ধ থাকবে।

ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থল বন্দরের ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’র সাধারণ সম্পাদক শিব শংকর দেব সই করা একটি চিঠি আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়েছে। 

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ-সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিধান সভার নির্বাচন কেন্দ্র করে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আগামী শনিবার অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে আমাদের ব্যবসায়ী কার্যক্রম চলবে।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার নির্বাচন উপলক্ষে আগামী বুধবার ও বৃহস্পতিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বাবু/জেএম




  বিষয়:   আখাউড়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy