নেছারাবাদে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় সমলয়ের মাধ্যমে চাষাবাদ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

2023-02-14T16:00:24+00:00
2023-02-14T16:02:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণ
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০০ পিএম  আপডেট: ১৪.০২.২০২৩ ৪:০২ পিএম  (ভিজিট : ১৪৩)
X

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় সমলয়ের মাধ্যমে চাষাবাদ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আধুনিক মেশিন রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো জাতের ধান ইস্পাহানী-৭ (হাইব্রিড) চারা রোপণ শুরু হয়। 

আজ মঙ্গলবার সকাল দশটায় সমুদয়কাঠির বিনায়েকপুরে ঐ বোরো জাতের ধান' আধুনিক মেশিন রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন শুরু করা হয়। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদার এর শুভ উদ্ভোধন করেন। 

ডা. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি পিরোজপুর তিনি বলেন, বর্তমানে কৃষি উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। দশ বছর আগের কৃষি আর বর্তমানের কৃষি এক নয়। বর্তমান কৃষির সাথে তাল মিলিয়ে নিতে কৃষিকে যান্ত্রিকীকরণ দরকার তাই আধুনিক কৃষি যন্ত্রপাতির বিকল্প নাই। 

উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথ বলেন, রাইচ ট্রান্সপ্লান্টরের মাধ্যমে এক বিঘা জমিতে ধানের চারা রোপন করতে সময় লাগে ৩৫ থেকে ৪০ মিনিট এবং জ্বালানী  (পেট্রোল) লাগে ৬০০ মিলিলিটার। এতে রোপন খরচ শতকরা ৬৫ ভাগ কমে যাবে। উৎপাদন খরচ কমে আসবে কৃষকরা লাভবান হবে।

বাবু/জেএম





  বিষয়:   নেছারাবাদ  রাইস  ট্রান্সপ্লান্টার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy