সিরাজগঞ্জে বিএনপির ১৬ নেতাকর্মী গ্রেফতার

নাজমুল হোসেন, সিরাজগঞ্জ

সারাবাংলা

সিরাজগঞ্জে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়কসহ বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের

2023-02-14T16:11:41+00:00
2023-02-14T16:11:41+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে বিএনপির ১৬ নেতাকর্মী গ্রেফতার
নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১১ পিএম   (ভিজিট : ২০৭)
X

সিরাজগঞ্জে নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়কসহ বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক ও বারুহাস ইউনিয়নের বিনসাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিনের নাম জানা গেছে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ১১ ফেব্রুয়ারি ১৩ মোটরসাইকেল পোড়ানো ও ককটেল বিস্ফোরণ মামলার ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে দুই মামলায় ২৩ আসামিকে গ্রেফতার করা হলো।

এদিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সোমবার রাতে যুবদলের আহ্বায়কসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দুজনই নাশকতার মামলার আসামি। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নাশকতার মামলায় পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।  

বাবু/জেএম




  বিষয়:   সিরাজগঞ্জ  গ্রেফতার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy