গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৪ পিএম (ভিজিট : ১৭১)

X
বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় নছিমন চালক রানা প্যাদা (৩০) নিহত ও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা প্যাদা উপজেলার কটকস্থল গ্রামের সিরাজ প্যাদার পুত্র।
গৌরনদী ফায়ার স্টেশনের সাব অফিসার আখতার উদ্দিন জানান, ঢাকা থেকে বরিশাল গামী যাত্রীবাহী বিআরটিসি বাস কটকস্থল বাসষ্ট্যান্ড আরিফ ফিলিং ষ্টোশনের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা নছিমনকে চাপা দিয়ে মহাসড়কের পাশের খাদে পরে। এতে নছিমনসহ চালক রানা প্যাদা বাসের নিচে চাপা পরে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের অংশ বিশেষ কেটে রানা প্যাদার লাশ উদ্ধার করেন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনা কবলিত বাস ও নছিমন জব্দ করেছে।
বাবু/জেএম