বরিশালে ট্রলার থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

জিহাদ রানা, বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে মো. সোহেল খান (৩২) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার

2023-02-14T17:08:49+00:00
2023-02-14T17:08:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরিশালে ট্রলার থেকে পড়ে শ্রমিক নিখোঁজ
জিহাদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৮ পিএম   (ভিজিট : ১৩০)
X

বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে মো. সোহেল খান (৩২) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহেল ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকার আব্দুল জলিল খানের ছেলে। তিনি বরিশাল নগরের পলাশপুর বৌ-বাজার এলাকায় থেকে ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করতেন।

ঘটনাস্থলে থাকা বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা বলেন, চরমোনাই মাহফিলগামী মুসল্লিদের পারাপারের ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করতেন সোহেল। সকাল ১০টার দিকে ঘাটে বেঁধে রাখা একটি ট্রলারের পেছনে গেলে সেখান থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তল্লাশি করছেন।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে নৌ-স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে। কিন্তু ঘটনাস্থল বেলতলা ফেরিঘাট এলাকায় তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ বিঘ্ন ঘটছে।

তিনি বলেন, এর আগেও এখানে বেশ কয়েকজন পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। চরে গিয়ে তাদের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ সোহেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার সম্ভব হবে না।

বাবু/জেএম




  বিষয়:   শ্রমিক  নিখোঁজ  বরিশাল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy