হবিগঞ্জে ইয়াবাসহ আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জে ইয়াবাসহ আছমা বেগম (৪০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। শহরের শায়েস্তানগর পইল রোড

2023-02-14T17:22:43+00:00
2023-02-14T17:22:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জে ইয়াবাসহ আটক ১
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২২ পিএম   (ভিজিট : ১৩৩)
X

হবিগঞ্জে ইয়াবাসহ আছমা বেগম (৪০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আছমা বেগম শহরতলীর বড় বহুলা গ্রামের বাছির মিয়ার স্ত্রী। তারা শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকত। 

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ডিবি পুলিশের (ওসি) শফিকুল ইসলাম জানান, আটককৃত নারী দীর্ঘদিন যাবৎ মাদক কেনা বেচার সাথে জড়িত। মাদক কেনা বেচার সময় হাতেনাতে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। দুপুরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

বাবু/জেএম




  বিষয়:   হবিগঞ্জ  আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy