লিবিয়ায় মানব পাচার চক্রের মূল হোতা গ্রেফতার

রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)

সারাবাংলা

প্রথমে ভাল বেতন ও থাকা খাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় প্রেরণ। তারপর জিম্মি করে শারীরিক নির্যাতনের ভিডিও পরিবারের কাছে

2023-02-14T19:47:34+00:00
2023-02-14T19:47:34+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
লিবিয়ায় মানব পাচার চক্রের মূল হোতা গ্রেফতার
রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১৯৮)
X

প্রথমে ভাল বেতন ও থাকা খাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় প্রেরণ। তারপর জিম্মি করে শারীরিক নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়া হয়। এমন চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে ঢাকার নয়াপল্টন এলাকা থেকে হাফিজুর রহমান নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু পাসপোর্ট, ডেবিট কার্ড, বিভিন্ন ব্যাংকের চেক বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

টাঙ্গাইলে র‌্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গত ৩ জানুয়ারি মানব পাচারকারী চক্রের মূল হোতা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ি গ্রামের আ. ছাত্তারের ছেলে গ্রেফতারকৃত হাফিজুর রহমান (৪৫) তার নিজ গ্রামের লিটন নামের এক ব্যক্তিকে ভাল বেতন ও থাকা খাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়া পাঠায়।

সেখানে হাফিজুরের সহযোগীরা লিটনকে আটকে রেখে মারধর করে তার বাবাকে ফোন করে তিন লাখ ২৫ হাজার টাকা দিতে বলে। তাদের কথামত দাবিকৃত টাকা পরিশোধ করা হয়। এরপর গত ৯ ফেব্রুয়ারি লিটনকে বেধরক মারপিটের ভিডিও পাঠিয়ে আরও ১৩ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় লিটনের বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। 

অভিযোগ পেয়ে র‌্যাব হাফিজুর রহমানকে গ্রেফতার করে। হাফিজুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, এ চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে। 

বাবু/জেএম




  বিষয়:   মানব  পাচার  চক্রের 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy