বিএনপি দেশটাকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে : ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট কিংবা নিত্যপন্যের দাম এসবের দিকে বিএনপির

2023-02-14T19:59:01+00:00
2023-02-14T20:01:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপি দেশটাকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে : ইনু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৯ পিএম  আপডেট: ১৪.০২.২০২৩ ৮:০১ পিএম  (ভিজিট : ১৬৭)
X

জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট কিংবা নিত্যপন্যের দাম এসবের দিকে বিএনপির নজর নেই, কে রাষ্ট্রপ্রতি হলো তা নিয়েও মাথাব্যাথা নেই তাদের। তাদের একটিই লক্ষ্য যেনতেনভাবে ক্ষমতায় আসা। বৈশ্বিক সংকটের মধ্যেও তারা সরকার পতন করে অস্বাভাবিক ভূতের সরকার গঠনের পায়তারা করে দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। সরকার এসব থেকে দেশকে বাচাঁনোর চেষ্টা করছে। বাংলাদেশ আর কখনো পেছনে ফিরে তাকাবে না।  পেছন দিকে নেওয়ার যেকোন অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। 

মঙ্গলবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় নতুন রাষ্ট্রপতি সংম্পর্কে ইনু আরো বলেন, তার বিচারিক, প্রশাসনিক দক্ষতা আছে, রাজনৈতিক স্বচ্ছতা আছে, ৭১ এর চেতনার প্রতি অবিচল আস্থা আছে। দেশের সংবিধানকে সমুন্নত রেখে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার সক্ষমতা আছে তার। পরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার স্টল ঘুরে দেখেন ইনু। 

উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসানুল হক ইনু এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা কৃষি অফিসার শায়খূল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলীসহ প্রমুখ। 

বাবু/জেএম




  বিষয়:   বিএনপি  ইনু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy