ঘাটাইলে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হরিপুরে এ

2023-02-15T10:27:35+00:00
2023-02-15T10:27:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
রেজাউল করিম খান, ঘাটাইল (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৭ এএম   (ভিজিট : ১৪৯)
X


টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হরিপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা তিনজনই ওয়ার্কশপ শ্রমিক। তারা তিনজনই উপজেলার বীরঘাটাইলের একটি ওয়ার্কশপে কাজ করতেন। মঙ্গলবার রাত অনুমান ১০টার দিকে তারা মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থলে ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হরিপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলে মারা যান।

নিহতরা হলেন- উপজেলার লাউয়াগ্রামের শহিদুল ইসলামের ছেলে সোনা মিয়া (২২), অস্টোচল্লিশা গ্রামের মৃত বাছেদের ছেলে আলমগীর হোসেন (২৫) ও ধনবাড়ী উপজেলার আবুল হোসেনের ছেলে শামীম হোসেন (২৬)।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, মোটরসাইকেলটির গতি ছিল বেপরোয়া। মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যান। মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি।

-বাবু/এ.এস





  বিষয়:   নিহত  মোটরসাইকেল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy