হরিরামপুরে নিখোঁজ কিশোর রাসেল, বিশ দিনেও মেলেনি সন্ধান

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)

সারাবাংলা

মানিকগঞ্জের হরিরামপুরের মো. রাসেল খান (১৪) নামের এক কিশোর ঢাকার গাবতলী থেকে নিখোঁজের বিশ দিন অতিবাহিত হলেও এখনও

2023-02-15T13:14:34+00:00
2023-02-15T13:14:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হরিরামপুরে নিখোঁজ কিশোর রাসেল, বিশ দিনেও মেলেনি সন্ধান
আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১৪ পিএম   (ভিজিট : ১৬১)
X


মানিকগঞ্জের হরিরামপুরের মো. রাসেল খান (১৪) নামের এক কিশোর ঢাকার গাবতলী থেকে নিখোঁজের বিশ দিন অতিবাহিত হলেও এখনও তার সন্ধান মেলেনি বলে জানা গেছে। সে হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর গ্রামের মো. দেলোয়ার খানের ছেলে।

জানা যায়, গত ২৪ জানুয়ারি ঢাকার গাবতী থেকে নিখোঁজ হয় কিশোর রাসেল খান। এ ঘটনার ছয় দিন পর ঢাকা মেট্রোপলিটনের দারুস সালাম থানায় ওই কিশোরের মামাতো ভাই মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে কিশোরের মামাতো ভাই মো. আবুল কালাম আজাদ জানান, “ঘটনার দিন রাসেল নারায়ণগঞ্জ তার বড় ভাই খোকনের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। গাবতলী গিয়ে এক চায়ের দোকান থেকে বড় ভাই খোকনের নাম্বারের ফোন দিলে খোকন তাকে বাড়ি আসতে বলেন। কিন্তু রাসেল আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুজির পর অবশেষ ৬ দিন পর স্থানীয় থানায় যোগাযোগ করলে তারা দারুস সালাম থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিলে পরে দিনই দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নং-১৭৯১। কিন্তু ঘটনার বিশ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে দারুল সালাম থানার এস আই মো. রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, "সাধারণ ডায়েরি করার পর পরেই আমরা সারাদেশের প্রতিটি থানায় মেসেজ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।"

উল্লেখ্য, কিশোর মো. রাসেল খানের সন্ধান পেলে ০১৭২২-২২৮৯০৩ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তার পরিবার।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy