দুর্গাপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুর ডাকুমারা এলাকার শিবগঞ্জ - বিজয়পুর সড়কের পাশে পানি জমাট গর্ত থেকে অজ্ঞাত এক যুবকের (৩০ )

2023-02-15T16:03:08+00:00
2023-02-15T16:08:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৩ পিএম  আপডেট: ১৫.০২.২০২৩ ৪:০৮ পিএম  (ভিজিট : ২২১)
X

নেত্রকোনার দুর্গাপুর ডাকুমারা এলাকার শিবগঞ্জ - বিজয়পুর সড়কের পাশে পানি জমাট গর্ত থেকে অজ্ঞাত এক যুবকের (৩০ ) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে দুর্গাপুর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার সকালে স্থানীয়রা সড়কের পাশে পানি জমাট গর্তে এক যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। নিহতের পরনে হাফপ্যান্ট, গায়ে নীল রঙের গেঞ্জি ছিলো। এ রির্পোট লেখা পর্যন্ত মৃত ওই ব্যক্তির কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো মৃত যুবকের কোন পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে।

বাবু/জেএম





  বিষয়:   দুর্গাপুর  উদ্ধার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy