প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩০ পিএম (ভিজিট : ১৯৪)

X
মহান স্বাধীনতা সংগ্রামে যাঁদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে আমাদের লাল-সবুজ পতাকায় বাংলাদেশের নামকরণ করা হয় তাঁরাই আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা। বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে বীর মুক্তিযোদ্ধাগণের নামে বরাদ্দকৃত বীর নিবাসের চাবি হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ মিলনায়তেন প্রজক্টরের মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন শেষে আখাউড়া উপজেলার ৫০ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুরাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মনির হোসেন বাবুল প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প কর্মকর্তা তাপস কুমার চক্রবর্তী বলেন, আখাউড়া উপজেলা ৭৭ জন বীর মুক্তিযোদ্ধার নামে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে ৫০টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাকি ঘরগুলোর কাজ চলমান আছে। কাজ শেষ হলেই বুঝিয়ে দেওয়া হবে। এসময় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঠিকাদারসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বাবু/জেএম