নেছারাবাদে অভিজ্ঞ অপরাজিতাদের নিয়ে প্রশিক্ষণ

স্বরূপকাঠি প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদে অভিজ্ঞ অপরাজিতাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের তত্তাবধানে রূপান্তর কর্তৃক

2023-02-15T18:11:20+00:00
2023-02-15T18:11:20+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে অভিজ্ঞ অপরাজিতাদের নিয়ে প্রশিক্ষণ
স্বরূপকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১১ পিএম   (ভিজিট : ১৫৯)
X

পিরোজপুরের নেছারাবাদে অভিজ্ঞ অপরাজিতাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের তত্তাবধানে রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন “অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ” প্রকল্পের আওতায় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের সভাকক্ষে “অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্বে বিকাশ, নেটওয়ার্কিং ও এডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ ” অনুষ্ঠিত হয়।

অপরাজিতা কানন বালা সুতারের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদার। উক্ত প্রশিক্ষণে সহায়ক হিসেবে থাকেন রূপান্তরের অপরাজিতা প্রকল্পের বরিশাল ক্লাস্টারের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরি, ঝুমু কর্মকার, তানভীর মোশাররফ, খলিলুর রহমান, সাহিদা বানু সোনিয়া এবং জাহাঙ্গীর ফকির মিঠু।

এসময় উপজেলার ১০ ইউনিয়নের মোট ২১ জন অপরাজিতা প্রশিক্ষণ গ্রহণ করেন।

বাবু/জেএম




  বিষয়:   নেছারাবাদ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy