প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৮ পিএম (ভিজিট : ১৬৮)

X
লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড করণ প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।
বুধবার ৬২,২৫,৩৫০ টাকা ব্যয়ে উপজেলার গোতামারী ইউনিয়নের কাঁটালবাড়ি পাকা রাস্তা হতে সিনেমা হল যাওয়ার রাস্তায় আওলাদ মাষ্টারের বাড়ী হয়ে কৈলাসের বাড়ী পর্যন্ত ১০০০ মিটার রাস্তা এইচবিবি করণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, ওসি শাহা আলম,পিআইও মাইদুল ইসলাম শাহ্, গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল ইসলাম মনা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হোসেন মঞ্জু ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ধঞ্জয় কুমার বিপুল উপস্থিত ছিলেন।
বাবু/জেএম